“রোজারি মালা ঈশ্বর ও মানুষের মধ্যে সেতু স্বরূপ”
”যে পরিবার একসঙ্গে প্রার্থনা করে, সে পরিবার একসঙ্গে বাস করে” এই মূলসূরকে কেন্দ্র করে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে পাবনার ফৈলজানায় অবস্থিত সাধু ফ্রান্সিস জেভিয়ার ধর্মপল্লী প্রাঙ্গণে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও প্রার্থনাময় পরিবেশে অনুষ্ঠিত হলো হলি ক্রস ফ্যামিলি মিনিস্ট্রিজ বাংলাদেশ -এর এক বিশেষ আধ্যাত্মিক কর্মসূচি। স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রায় ১৬০ জন বিশ্বাসী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা পারিবারিক প্রার্থনা, ঐক্য ও বিশ্বাসে নবজাগরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।
কর্মসূচির শুরু হয় ক্রুশের পথ বা ‘ওয়ে অব দ্য ক্রস’ পালনের মধ্য দিয়ে। এরপর পবিত্র খ্রিস্টযাগ উদযাপিত হয়। এই দুইটি ধর্মীয় আচার অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলের হৃদয়ে আত্মসংযম, অনুতাপ ও প্রার্থনার আবহ সৃষ্টি করে। পবিত্র খ্রিস্টযাগ শেষে মূল কর্মসূচি শুরু হয়, যেখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় পবিত্র রোজারি মালা ও মা মারিয়ার আশ্চর্য ও করুণাময় কার্যাবলির উপর।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ফা রুবেন ম্যানুয়েল গমেজ, সিএসসি, জাতীয় পরিচালক, হলি ক্রস ফ্যামিলি মিনিস্ট্রিজ বাংলাদেশ-এর প্রেরণামূলক বক্তব্য। তিনি তাঁর বক্তব্যে প্রার্থনার শক্তি, খ্রিস্টীয় পারিবারিক জীবনের গুরুত্ব এবং রোজারি মালার মাধ্যমে পরিবারকে কীভাবে খ্রিস্টের আরও নিকট আনা যায়, তা হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরেন। তিনি মা মারিয়ার মধ্যস্থতায় প্রতিদিন রোজারি মালা প্রার্থনার আহ্বান জানান এবং বলেন, এই প্রার্থনাই পরিবারে শান্তি, সাহস ও পথনির্দেশনা এনে দেয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত সাক্ষ্য অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে। অনেকে মা মারিয়ার মধ্যস্থতায় প্রাপ্ত আশীর্বাদ ও জীবনের পরিবর্তনের অভিজ্ঞতা ভাগ করে নেন, যা উপস্থিত সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে। পাশাপাশি একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে মা মারিয়ার বিস্ময়কর কার্যাবলি ও বিশ্ববিখ্যাত দর্শনগুলোর কথা তুলে ধরা হয়। এসব দৃশ্য ও বর্ণনার মাধ্যমে বিশ্বজুড়ে মা মারিয়ার উপস্থিতি ও তাঁর বার্তার তাৎপর্য নতুন করে উপলব্ধি করেন অংশগ্রহণকারীরা।
এছাড়াও অনুষ্ঠানে তুলে ধরা হয় ‘রোজারি প্রিস্ট’ নামে খ্যাত ফাদার প্যাট্রিক পেটন, সিএসসি-এর জীবন ও মিশন। তাঁর বিখ্যাত উক্তি “যে পরিবার একসঙ্গে প্রার্থনা করে, সে পরিবার একসঙ্গে বাস করে” এই বার্তা নতুন প্রজন্মের মাঝেও গভীর প্রভাব ফেলে।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রতিদিন রোজারি মালা প্রার্থনার গুরুত্ব তুলে ধরা, পারিবারিক প্রার্থনাজীবনকে শক্তিশালী করা, তরুণদের মধ্যে খ্রিস্টীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সন্তানদের আধ্যাত্মিক গঠনে পিতামাতার ভূমিকা স্মরণ করিয়ে দেওয়া। রোজারি মালাকে কেবল একটি প্রার্থনা হিসেবে নয়, বরং খ্রিস্টের সঙ্গে গভীর ঐক্য ও পরিত্রাণের পথে এক বিশ্বস্ত সঙ্গী হিসেবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় হলি ক্রস ফ্যামিলি মিনিস্ট্রিজ বাংলাদেশ - এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় ফা. হ্যামলেট ফ্রান্সিস বটলেরু সিএসসি , ফা. গাব্রিয়েল তপ্ন সিএসসি এবং সংশ্লিষ্ট ধর্মপল্লীর নিবেদিতপ্রাণ সাধারণ বিশ্বাসীদের, যাদের নিরলস সহযোগিতা ও সেবায় এই কর্মসূচি সম্ভব হয়েছে।
এই আধ্যাত্মিক সমাবেশ আবারও প্রমাণ করল, প্রার্থনায় ঐক্যবদ্ধ পরিবারই বিশ্বাস, ভালোবাসা ও খ্রিস্টীয় বন্ধনে আরও শক্তিশালী হয়ে ওঠে।